ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা চলছে। দ্রæতগতিতে এর মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা বিশ্বের নন্দিত নেতা, আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু বেচে থাকলে যা ওয়াদা করেছেন, সবই করতেন। তিনি মাত্র সাড়ে ৩ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্দশিতা, দক্ষতার নেতৃত্বে বাংলাদেশকে বদলে দিয়েছেন। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, তখন অনেকে হেঁসেছে। আজকে সেই ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত দেশে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ প্রধান কার্যালয়ের ভবনটি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কারখানা পুড়িয়ে দিতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প পুলিশ প্রতিষ্ঠা করার ঘোষণাদেন। এখন মালিক শ্রমিকদের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলেছে শিল্প পুলিশ।শেখ হাসিনার বিকল্প শুধু মাত্র শেখ হাসিনা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবি মোট্ট পলিটন পুলিশ নিয়ে নিয়ে নির্বাচনের পর সিরিয়াসলি চিন্তা করবো।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সমস্যা রয়েছে, সেই মুদ্রা আয় করছেন আপনারা। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা কিছু করছে উন্নত দেশে মাইলফলক অতিক্রম করার জন্য হচ্ছে।
এর আগে নারায়ণগঞ্জে বিকেএমইএর ভবন উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিকেএমইএর নতুন এই ভবন উদ্বোধন করা হয়।
এ সময় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তসীর গাজী (বীর প্রতিক) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ