এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না: এ্যাড. আনিচুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চালু ও লুটেরা, দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করাসহ দ্রব্যমূল্য উর্ধ্বগতি অবিলম্বে নিয়ন্ত্রন করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ জাসদ বরিশাল মহানগর শাখা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বর সুম্মখ সড়কে বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন সমাবেশ করেন জাসদ নেতৃবৃন্দ।
বরিশাল মহানগর সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিস বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন সরকারের বিকল্প নাই। বিগত দুটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরন করা হয়েছিল তাই এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।
এখানে আরও বক্তব্য রাখেন যুবজোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারী, বরিশাল মহানগর সাধারন সম্পাদক মনতোষ সিকদার, সাংগঠনিক সম্পাদক পার্থদেব মন্ডল প্রমুখ।
পরে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।
জনতার আওয়াজ/আ আ