ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা লিটন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা লিটন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপি কার্যালয়ে গেলে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদকে সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কারাগারে থাকায় লিটন মাহমুদ দক্ষিণের নতুন ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ