সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানি করা হবে।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে বুধবার (২০ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া এই চেয়ারম্যানকে ছয় মাসের জন্য জামিন দেন আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন হত্যা মামলার প্রধান আসামি ও বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ওই রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় এই হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন বিকেল ৩টার দিকে মারা যান নাদিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ