চারদিনের কর্মসূচি ঘোষণা করলো এলডিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চারদিনের কর্মসূচি ঘোষণা করলো এলডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একদফা যুগপৎ আন্দোলনে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। আগামী ২২, ২৫, ২৭ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর বিকাল ৩টায় রাজধানীর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

বুধবার সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম বৈঠক শেষে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম চারদিনের কর্মসূচি ঘোষণা করেন।

এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ