টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

খেলা ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা। বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে একাদশে ফিরেছেন অভিজ্ঞ দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ফেরার তালিকায় আরো আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে জুনিয়র তামিমকে দেখা যাবে। এ ছাড়া মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ