হরতাল অবরোধে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি রিজভীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতাল অবরোধে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বার্তা না পেলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএন‌পির সিনিয়র যুগ্ন মহাস‌চিব এ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলন আমরা করে যাচ্ছি। হরতাল অবরোধ শান্তির প্রবক্তারাই চালু করেছে। সরকার যদি আমাদের রোডমার্চ, মিছিলে জনগণের সম্পৃক্ততায় কোনো বার্তা না পায় বা না বুঝে তাহলে দিনের পর দিন হরতাল অবরোধ করে দেশ অচল করে দেওয়া হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।’

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে না‌র্সেস এসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ এর উদ্যো‌গে দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও বি‌দে‌শে উন্নত চি‌কিৎসার দা‌বি‌তে এক আলোচনা সভা ও স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

রিজভী বলেন, ‘হরতাল অবরোধ কোনো সহিংস কর্মসূচি না। হরতাল অবরোধ শান্তির কর্মসূচি। জনগণকে সম্পৃক্ত করে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একটি অবৈধ সরকারকে অচল করে দেওয়া হবে।’

তিনি বলেন, শেখ হাসিনা ভীতিকর অসুস্থ সমাজ তৈরি করেছে। ভীতি ও আতঙ্কের অন্ধকার রাত তৈরি করে তিনি আরেকটি নির্বাচন করে নিজে নিজে প্রধানমন্ত্রী ও সরকার গঠন করার পাঁয়তারা করছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। আদালতের কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গায়েবী মামলা দেখে আমরা তা বুঝতে পারছি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা নানা দু:শাসন দেখেছি, এই দেড় দশকে আইন-শৃঙ্খলা বাহিনীর নানা তান্ডব দেখেছি। আমরা তান্ডব দেখেছি সশস্ত্র যুবলীগ ছাত্রলীগের। তারা আবরারকে হত্যা করে কিভাবে নৃত্য করেছে। আমরা দেখেছি ২০০৬ সালে লাশের উপর নৃত্য করতে। তাদের সেই নৃত্য এখনো থামেনি এখনো চলছে। তাদের যুবলীগ ছাত্রলীগ দ্বারা গঠিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আরেকটি যুক্ত হয়েছে আদালতের বিচারকরা। তারা আরো নিষ্ঠার সাথে শেখ হাসিনার পৈশাচিক স্বৈরতন্ত্রের স্বপক্ষে নেমে একের পর এক সাজা দিচ্ছে। যেখানেই দেখি হাইকোর্ট জর্জকোট সেখানেই তাদের ছাত্রলীগ যুবলীগের লোক। এই সমাজে কি আর কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পায় না? শুধু তারাই চান্স পাবে? যারা সক্রিয় রাজনীতি করে তারা খুব কম চান্স পায় কিন্তু একটি মাত্র দলের তারা সবাই চান্স পায়। বিসিএস পরীক্ষায় ভেরিফিকেশন গেলে পুলিশ দেখে সেই ছেলেটা আওয়ামী লীগ পরিবারের নাকি। যদি দেখে তার কেউ কোন আত্মীয় বিএনপি করে তাহলে সে চান্স পায়না। তাকে ক্যাডার বানানো হয় না। এইজন্য ফ্যাসিস্টদের সাথে জনগণ পেরে ওঠে না।’

তিনি বলেন, ‘এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

সংগঠ‌নের সভাপ‌তি জাহানারা খাতুনের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলা‌দেশ স‌ম্মি‌লিত পেশা‌জী‌বির সা‌বেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সি‌নিয়র সাংবা‌দিক রুহুল আমীন গা‌জী, বিএন‌পির স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক ডা: র‌ফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ