বরিশালে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশাল সহানগর ও জেলা বিএনপির আয়োজনে বিএনপি দলীয় কার্যলয় ও নগরীর ত্রিশটি ওয়ার্ডে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২) সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

জুম্মাবাদ নগরীর আমানতগঞ্জ ইসলামী কলেজ জামে মসজিদে মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের আয়োজনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ অসংক্ষ মুসল্লী দোয়া মোনাজাতে অংশ গ্রহন করে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করে।

অপরদিকে মহানগর বিএনপির আয়োজনে নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ বায়তুল মোকাররম জামে মসজিদে একই কর্মসূচির অংশ হিসাবে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী হায়দার বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি। এছাড়া মহানগর বিএনপি ত্রিশটি ওয়ার্ড কমিটির আয়োজনে নগরীর বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত করা হয়।

অপরদিকে সকাল ১১টায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে বিএনপি দলীয় কার্যলয়ে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব নাসির হাওলাদার, বরিশাল সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ মন্টু খান, জিয়াউল ইসলাম সাবু, স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ