বিয়ে করে ফেলছেন সাই পল্লবী! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ে করে ফেলছেন সাই পল্লবী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সর্বশেষ তাকে দেখা যায় ‘গার্গী’ সিনেমায়। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। তথাকথিত অভিনেত্রীর সংজ্ঞা বদলে দিয়ে বিনোদন দুনিয়ার চাকচিক্যের বিপরীতে হেঁটেছেন তিনি। তার অভিনয় শুধু নয়, দর্শক ভালবেসেছেন তাঁর বাহুল্যবর্জিত সাজপোশাকও।

এছাড়া নায়িকাসুলভ চেহারার চলতি ধারণা ভেঙে স্বতন্ত্র এক পরিচতি তৈরি করেছেন। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনয় ছাড়ছেন। এ বার নতুন গুঞ্জন, চুপিসারে বিয়েও নাকি সেরে ফেলেছেন সাই পল্লবী। পাত্র দক্ষিণের নামকরা পরিচালক। অভিনেত্রীর সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবিটি ঘিরে জল্পনাও শুরু হয়েছে।

পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে অভিনেত্রী সাই পল্লবীর ছবি রীতিমতো ভাইরাল। দুজনের গলায় ফুলের মালা। পাশপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। এর পর থেকেই শুরু হয় গুঞ্জন। ভক্তদের একাংশ মনে করছে, গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী। তবে এই ভাইরাল ছবির নেপথ্যের গল্পটা অন্য। ছবিটি পরিচালক রাজকুমারের ‘এসকে ২১’-এর পূজার সময় তোলা হয়েছিল।

ছবিটি পরবর্তী কালে খানিক কেটেছেঁটে ছড়িয়ে দেওয়া হয়। চলতি বছর ৯ মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সাই পল্লবী’। সেখান থেকেই এই গুজবের সূত্রপাত। এই মুহূর্তে রাজকুমারের পরিচালনায় ছবি করছেন পল্লবী। সেই কারণেই হয়তো এই গুঞ্জনের রমরমা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ