শ্রমিক কনভেনশন:মুক্তির লড়াইয়ে নতুন মাত্রা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিক কনভেনশন:মুক্তির লড়াইয়ে নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৩৯ পূর্বাহ্ণ

 

শামসুর রহমান শিমুল বিশ্বাস
এক.

পৃথিবীর সব দেশেই শ্রমিক আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মৌলিক ভূমিকা রেখেছে।
রাজনৈতিক সংগ্রামে সমাজে শ্রমিক শ্রেণির ভূমিকা ঐতিহাসিক। সেটা যুগে যুগেই।বাংলাদেশের উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণি অত্যন্ত সাহসী নেতৃত্ব দিয়েছে। অতীতে টঙ্গী,নারায়ণগঞ্জ,খুলনা এবং চট্টগ্রাম কেন্দ্রীক শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজনীতির গতিপথ পালটে দিয়েছে।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দ্বিতীয় বারের মতো হতে যাচ্ছে শ্রমিক কনভেনশন।স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তান আমলে প্রায় প্রতি বছরই শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হতো এবং সেসব কনভেনশন থেকে শ্রমিকদের অধিকার আদায়, শ্রম অধিকার, শ্রম পরিস্থিতি, মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার, গণতন্ত্র ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা হতো।

দুই.

স্বাধীনতার পর শ্রমিক কনভেনশন প্রথম ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয়,যে কনভেনশনের মাধ্যমে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- (স্কপ) গঠিত হয়।এই স্কপ সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে।গাড়ির চাকা বন্ধ হয়ে গেলে,কারখানার মেশিন, কৃষকের চাষবাস বন্ধ হয়ে গেলে থেমে যাবে সভ্যতা,থমকে দাঁড়াবে রাজনীতি, স্থবির হবে সমাজ ও রাষ্ট্র। কিন্তু সমাজের প্রতিটি স্থরে আজ শ্রমিকরা অবহেলিত, বঞ্চিত।

অতীতে স্কপের ঘোষণায় বেতন স্কেল,অবাধ ট্রেড ইউনিয়ন সহ গণতন্ত্র প্রতিষ্ঠা বিশেষ করে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলা হয়।আজ প্রায় চল্লিশ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গনে দ্বিতীয় বারের মতো শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কনভেনশনের আয়োজকরা মনে করছে এই শ্রমিক কনভেনশন বাংলাদেশের শ্রমিকের অধিকার এবং চলমান গনতান্ত্রিক আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করবে।

তিন.

৩০ সেপ্টম্বরের জাতীয় কনভেনশনে মধ্য,বাম,ডান মিলে পনেরোটি শ্রমিক সংগঠন এবং শ্রমিকদল অংশ নিবে।যৌথভাবেই এই কনভেনশন আয়োজন করা হচ্ছে। শ্রমিক কনভেনশন আয়োজনের সমন্বয়কারী হিসাবে
কাজ করছেন প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আয়োজকরা মনে করছেন ৩০ সেপ্টেম্বর কনভেনশন থেকে দ্রব্যমুল্যের উর্ধগতি, সর্বগ্রাসী দূর্নীতি, লুটপাট, সর্বত্র দলীয়করণ,জাতীয় বেতন স্কেল, মজুরি কমিশন, সকল ক্ষেত্রে নুন্যতম মজুরি ২৫ হাজার টাকা, শ্রমিক শোষণ বন্ধ, ধনী গরীবের আয় ব্যয়ের বৈষম্য দুরীকরন, পাট, চিনি সহ বন্ধ মিল কারখানা চালু,শ্রমিকের জন্য রেশন ও চিকিৎসার ব্যাবস্থা,শ্রমিকের সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থার দাবী সহ বাংলাদেশের হারেনো গনতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিত, অবৈধ ভোট চোর সরকারের পদত্যাগের দাবীতে চলমান সরকার বিরোধী ১ দফা আন্দোলনে ঐক্যবদ্ধ শ্রমিক প্লাটফর্ম গড়ে তোলা সম্ভব হবে।চা শ্রমিক, প্রবাসী শ্রমিক,পরিবহন শ্রমিক এবং পোশাক শ্রমিকরা আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেও বঞ্চিত।তাদের অধিকার রক্ষার স্পষ্ট অঙ্গীকার থাকবে জাতীয় শ্রমিক কনভেনশনে।কনভেনশনে যেসব শ্রমিক ও সামাজিক সংগঠন শ্রমিক কর্মচারী ও সমাজের পিছিয়ে পরা দরিদ্র জনগোষ্ঠীর জন্য দাবী নিয়ে এবং দেশের গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সক্রিয় রয়েছে তাদের সাথেও ঐক্য বদ্ধ হয়ে যুগপৎ আন্দোলন করার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।নিকট ভবিষ্যতে শ্রমিকদের আন্দোলনে দেশের সকল রাজনৈতিক দল সমুহ, পেশাজীবি,সাংবাদিক ও সুশীল সমাজের সমর্থনও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চার.

একটি বৃহত্তর জাতীয় শ্রমিক ঐক্য গড়ে তোলাই জাতীয় শ্রমিক কনভেনশনের লক্ষ্য ও উদ্দেশ্য।যে সব রাজনৈতিক আন্দোলন পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে সেই সব আন্দোলনেই শ্রমিক শ্রেণি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশে শ্রমিক রাজনীতি ও শ্রমিক আন্দোলনের রয়েছে এক গর্বিত অতীত। বর্তমানে শ্রমিক শ্রেণি মনে করে বাংলাদেশের এক ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পূর্ব মুহূর্তে তাদেরও এদেশের মা মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে।সেই দায় থেকেই বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন গুলোর মধ্যে যারা মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার,শ্রমিক অধিকার এবং মানবাধিকারে বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। রাজনীতির এই উত্তেজনাকর মুহুর্তে জাতীয় কনভেনশন নিঃসন্দেহে মানুষের মুক্তির লড়াইকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে।গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এ এক নতুন মাত্রা।

লেখকঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ার পারসনের বিশেষ সহকারী

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ