জালিম সরকারকে বিদায় না করা পর্যন্ত ঘরে ফিরবো না: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

স্টাফ করেসপন্টেন্ড
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই জালিম, খুনি সরকারকে বিদায় না করা পর্যন্ত রাস্তায় থাকবো। ঘরে ফিরে যাব না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোড মার্চ এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বাংলার মানুষ আর কত রক্ত দিবে। এই জালিম, খুনি সরকারকে যতক্ষণ পর্যন্ত না বিদায় করতে পারব ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। আমরা রাস্তা থাকবো। ঘরে ফিরে যাব না।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি চোরদের প্রধানমন্ত্রী। মায়া, হাজী সেলিমকে জামিন দিয়েছেন। আপনার দলের লোক খুনের আসামী হলেও তাকে জামিন দেন। অথচ তিন বারের প্রধানমন্ত্রী যিনি জীবনে কোন নির্বাচনে হারেনি। যার স্বামী স্বাধীনতার ঘোষক। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচটা বছর ধরে কারাগারে আটক করে রেখেছেন। সময় থাকতে ছেড়ে দেন। পদত্যাগ করেন, পার্লামেন্ট ভেঙ্গে দেন। নির্বাচন কমিশন পুনর্গঠন করেন। আর যদি না করেন বাংলার মানুষ যদি একবার মার শুরু করে রেহাই পাবেন না।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই জালিম সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছি। বাংলার জনগণ রাস্তায় নেমেছে। একে বিদায় করব পদত্যাগে বাধ্য করবো তারপরে ঘরে যাব।
এ সময় তিনি নেতাকর্মীদেরকে বলেন, আন্দোলন শেষে ঢাকা বিমানবন্দরে দেশনায়ক তারেক রহমান আসবে সেখানে যাওয়ার জন্য সে দাওয়াত আগে আমি আপনাদেরকে দিয়ে রাখলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ