জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৯, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিনটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তিনি সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য আজ ও আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ। আজ সোমবার সকাল সাড়ে দশটায় শেরেবাংলাস্থ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ