বিএনপি অংশ না নিলেও সময়মতো নির্বাচন হবে: সালমান এফ রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি অংশ না নিলেও সময়মতো নির্বাচন হবে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি অংশ না নিলেও সময়মতো নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তা ঠেকাতে পারে। বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না এটা তাদের ব্যাপার। দেশে নির্বাচন সময়মত হয়ে যাবে।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যদি কেউ অংশগ্রহণ না করে তবে তাদের জন্য নির্বাচন থেমে থাকবে না। অধিকাংশ দলই আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। বিদেশিদের একটাই চাওয়া বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের দাবি সরকারের ইচ্ছার সঙ্গে মিলে যায়। সরকারও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। তবে বিদেশিরা আওয়ামী লীগ সরকারকে ভবিষ্যতে ক্ষমতায় দেখতে চায় না বলে বিএনপির নেতাদের এমন দাবি গুজব ছাড়া কিছুই নয়।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার মার্কার জন্য মাঠে কাজ করতে হবে এবং প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতে হবে এবং যুক্তি দেখিয়ে সরকারের নানা উন্নয়নের কর্মকাণ্ডের কথা বলে ভোটারের মন জয় করতে হবে। আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের ভোট চাইলে কাজ হবে না। যারা আমাদের বিরোধী তাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

সালমান এফ রহমান বলেন, ভোটের আগেই আমাদের সব প্রস্ততি নেওয়া হয়েছে। যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে কোন ধরনের ঠেলা ধাক্কা না হয় তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্র ভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে ৩০০ কর্মী নিয়োগ করা হয়েছে। এতে করে প্রত্যেকটি ভোটারের কাছে অল্প সময়ে যাওয়া সম্ভব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ