সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। তারা গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে।

তিনি বলেন, গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারতো না।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

সরকার কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে জানিয়ে জিএম কাদের বলেন, সম্প্রতি ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা।

বাজার মনিটরিং বলতে কিছুই নেই উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে? সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুতদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি?

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ। দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন মূর্তিমান আতঙ্ক।

অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল করে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ