বরিশালে ওয়াকার্স পার্টির বিক্ষোভ সমাবেশে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে ওয়াকার্স পার্টির বিক্ষোভ সমাবেশে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচন আমাদের মাথা ব্যাথাও আমাদের। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিনীদের হস্তক্ষেপ বন্ধ করা-সহ বাজারের সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে লাল পতাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বরিশাল জেলা কমিটি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মো. টিপু সুলতান, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন, এম এ গফুর মোল্লা, এইচ এম হারুন, সাবেক ছাত্র নেতা শাহরুখ শামীম তমাল প্রমুখ।

এ সময় বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ মো. টিপু সুলতান বলেন, ‘আমাদের আমিরিকার সেঙ্কশনে কিছু আসে যায় না।’

আমার দেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে আমরা একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই, আমার একটি অসাম্প্রাদিক সোনার বাংলা গড়ে তুলব। একই সময় তিনি দেশের বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পদত্যাগ দাবি জানান।

পরে একটি লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি রোডস্থ জেলা কমিটির কার্যালয় এসে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ