পাবনায় ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৮ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনায় ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি:
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌর শহরের মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা।

গুলিবিদ্ধরা হলেন, ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি। এদের মধ্যে সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সম্প্রতি পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পাশাপাশি অফিস হওয়ায় রাত ১০টার দিকে মেহেদী গ্রুপের লোকজন সিফাতের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এঘটনায় আটজন গুলিবিদ্ধ হয় এবং বেশ কয়েকজন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, মেহেদী লোকজন নিয়ে পার্টি অফিসে যাওয়ার সময় সিফাত গ্রুপের লোকজন গুলি করে। এতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ