বিয়েতে অমত, কুপিয়ে হত্যা করেন পরকীয়া প্রেমিক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়েতে অমত, কুপিয়ে হত্যা করেন পরকীয়া প্রেমিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দিনাজপুরে প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তরিকুল ইসলাম ওরফে চান্দু (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়। রবিবার (১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ্ আল মাসুম। একইদিন ভোরে জেলার খানসামা উপজেলার পাকের হাট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত হোটেল শ্রমিক জয়া বর্মন সুন্দরী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় বাড়া থাকেন। অভিযুক্ত মো. তরিকুল ইসলাম চান্দু দিনাজপুরের সদর উপজেলার মুরাদপুর দামপুকুর গ্রামের আশরাফ আলী ও তাহমিনা দম্পতির পালিত ছেলে। তিনিও পেশায় একজন হোটেল শ্রমিক।

এর আগে, বুধবার (২৭ সেপ্টেম্বর) তরিকুল ইসলাম জেলার বাস টার্মিনাল এলাকায় জয়া বর্মণ (৩০) নামের এক হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা করেন। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তরিকুল পুলিশকে জানান, পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি বাস টার্মিনালে হোটেল সাউদিয়ায় কাজ শুরু করেন। সেখানেই কাজ করতেন জয়া বর্মন সুন্দরী। একই সঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তিনি যা আয় করতেন তার বেশিরভাগ অংশই জয়া বর্মন সুন্দরীকে দিতেন। স্বামীর অনুপস্থিতিতে জয়া বর্মন সুন্দরীর বাসাতেও রাত্রিযাপন করতেন। তবে ছয় মাস ধরে তরিকুল স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য জয়াকে চাপ দেন। কিন্তু সম্পর্ক চালিয়ে যেতে রাজি হলেও বিয়ে করতে রাজি হননি জয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

তিনি আরও জানান, পরিকল্পিতভাবে ঘটনার ১০ দিন আগে তরিকুল তার মোবাইল বন্ধ করে দেন। ঘটনার দিন তিনি শহরের মহারাজার মোড়ে কামারের দোকান থেকে ২০০ টাকায় একটি দা কেনেন। সন্ধ্যায় সেই দা দিয়ে কালুর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে জয়াকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় জয়াকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও দুইটি মামলা রয়েছে। তার এমন হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ