বিএনপি-জামায়াতের আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে : মির্জা আজম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াতের আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
আগামি ১৩ অক্টোবর (শুক্রবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান।
মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানি ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগমি ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচী পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামীলীগ প্রমান করবে দেশের জনগণ আওয়ামীলীগের সাথে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।
তিনি বলেন, দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই আওয়ামীলীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামি নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি-জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও সহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিযারি দেন আওয়ামীগ নেতা মির্জা আজম।
এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশ স্থল পরিদর্শন করে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। তিনি জানান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানান স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাসার হাসনাত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ