সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটের মাতার মৃত্যুতে মুজিবুর রহমান মুজিবের গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটের মাতার মৃত্যুতে মুজিবুর রহমান মুজিবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৯, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৯, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

 


সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট এর মমতাময়ী মাতা ছালাতুন নেছার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব।

আজ এক শোকবার্তায় মুজিবুর রহমান মুজিব বলেন, ‘’ মির্জা সম্রাটের মাতা ছালাতুন নেছার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় মুজিবুর রহমান মুজিব মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ