হাঁটা যাবে না, সাইকেলও চলবে না পদ্মাসেতুতে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাঁটা যাবে না, সাইকেলও চলবে না পদ্মাসেতুতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আর মাত্র কয়েকদিন পরেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু। যে নদী পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় অপেক্ষা করতে হতো পরিবহণ ও যাত্রীদের। সেই দুর্ভোগ আর থাকবে না। সেতু দিয়ে মাত্র কয়েক মিনিটে পার হওয়া যাবে এই পদ্মা।

তবে কেউ হয়তো মনে করতে পারেন পায়ে হেঁটে অথবা সাইকেলে করে পাড়ি দেবেন স্বপ্নের সেতু। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ!

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পায়ে হেঁটে সেতু পার হওয়ার সুযোগ যেমন নেই। সাইকেল রাখা হয়নি নিয়ে ওঠার সুযোগও।

আগামী ২৫ জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে দেশের দীর্ঘতম সেতুটি। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা বলেন, পায়ে হেঁটে সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ সাইকেল নিয়েও পার হতে পারবে না। সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন পার হতে পারবে ও টোল কত সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সাইকেলের কথাও উল্লেখ নেই।

পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে সেতু পার হওয়ার ব্যবস্থা না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে এই কর্মকর্তা বলেন, সেতুর ওপর দিয়ে গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে রবিবার পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার আগে সেতু পার হতে যানবাহনের টোলের পরিমাণও গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও টেইলর (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ