শিকাগো ম্যারাথন শেষ করেছেন বিএনপি নেতা মঈন খান কন্যা মাহরীন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিকাগো ম্যারাথন শেষ করেছেন বিএনপি নেতা মঈন খান কন্যা মাহরীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণ

 

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আমেরিকার শিকাগো ম্যারাথন সফলতার সাথে শেষ করেছেন মাহরীন খান। বাংলাদেশ সময় রোববার (০৮ অক্টোবর) রাত ১২টা ১১ মিনিটে তিনি শিকাগো ম্যারাথন শেষ করে এই কৃতিত্ব অর্জন করেন।

মাহরীন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের মেয়ে। তিনি কালবেলাকে মাহরীন খানের এই কৃতিত্বের কথা জানিয়েছেন।

এর আগে মাহরীন খান নিউইয়র্ক এবং বন ম্যারাথানও সফলতার সাথে শেষ করেন। তিনি এখন লন্ডন এবং বোস্টন ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মাহরীন খান এমআইটি থেকে পিএইচডি করে বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ