সরকার পদত্যাগ না করলে তাদের পতন সুখকর হবে না : রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পদত্যাগ না করলে তাদের পতন সুখকর হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

 

অবিলম্বে সরকার পদত্যাগ না করলে তাদের পতন খুব সুখকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, এইবারও উনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন ১৪ এবং ১৮ সালের নিশিরাতের নির্বাচনের পুনরাবৃত্তি হবে, ওই ধরনের নির্বাচন আর সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেকেই এখন জেগে উঠেছে, তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা কি। শেখ হাসিনা একটি জলজ্যান্ত দানব। এই দানব রক্ত চুষে নিচ্ছে বাংলাদেশের জনগণের। এইবারই তার শেষ সুযোগ ক্ষমতা ছেড়ে দেওয়ার আর তা না হলে আওয়ামী সরকারের পতন খুব সুখকর হবে না।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতারের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনি সবকিছুই এখন রাতের অন্ধকারে করেন। আপনার দিনের আলোতে প্রকাশ্যে কিছু করার সাহস নেই। কারণ আপনি তো অবৈধ কারণ আপনারা তো চোরদের সরকার, ডাকাতদের সরকার। চোর ডাকাতরা দিনের বেলায় প্রকাশ্যে কোন কাজ করতে পারেন না। আপনারা নিশিরাতে নির্বাচন করেন, নিশিরাতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে দরজা ভেঙে তুলে নিয়ে যান, তলে তলে আপোষ করেন, এইসব করতে করতে আপনাদের এখন পতনে ডুবে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনাদের ডুবতে আর বেশি দেরি নেই।

কার টাকায় উন্নয়ন করছেন সরকারের কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই মুখপাত্র বলেন, উনারা বলে আমরা জনগণকে এতকিছু দিয়েছি উন্নয়ন দিয়েছি বিদ্যুৎ দিয়েছি আপনারা কোথা থেকে দিয়েছেন? ওটা কি জনগনের টাকা না? ওই টাকা জনগণ যে কর দেয় সেই টাকা প্রধানমন্ত্রী কি তার পৈত্রিক সম্পত্তি থেকে টাকা দেয়?তার কথায় মনে হয় তার বাবা টাকা রেখে গিয়েছিলেন ওই টাকা থেকে তিনি বিদ্যুৎ দিচ্ছেন উন্নয়ন করছেন। সরকারের উন্নয়ন হচ্ছে ফাঁপা তাদের উন্নয়ন হচ্ছে লুটতন্ত্রের উন্নয়ন, তাদের উন্নয়ন হচ্ছে ছাত্রলীগ যুবলীগসহ যত লীগ আছে সেইসব লীগকে বিদেশে বাড়ি করে দেয়ার উন্নয়ন। বেগম পাড়া বানানোর উন্নয়ন।

তিনি আরও বলেন, জনগণের টাকা যারা লুট করে তারা কখনো জনগণের শাসক হতে পারে না, একটাই কথা দড়ি ধরে মারো টান- আওয়ামী লীগের রাজা হবে খান, খান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির ছাত্র বিষয়ক সম্পদক রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ