রাজশাহীতে বিএনপির অনশন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাজশাহীতে অর্ধ দিনব্যাপী অনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর ভূবনমোহন পার্কে এ অনশন কর্মসূচি পালিত হয়।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় প্রধান বক্তা ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় দ্রুত দেশের বাইরে পাঠিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ