খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লোপয়জনিং দিয়েছে : এড: সাখাওয়াত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লোপয়জনিং দিয়েছে : এড: সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
এই আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লোপয়জনিং দিয়ে অসুস্থ করা হয়েছে। এই সরকার অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা করাতে দেয় না। আজকে বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়াকে চিকিৎসা করার আগ্ৰহ প্রকশ করেছে। অথচ এই সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র অনশনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (১৪ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স হয়েছে মারা যেতে পারে, তাতে কি আসে যায়। আমি বলতে চাই আপনার মধ্যে কোনো রহম নাই। আপনাকে সেই এজিদের সাথে তুলনা করা যায়। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চাচ্ছেন। সুতরাং আজকের অনশনে থেকে বলতে চাই আপনি যতই চেষ্টা করেন খোদা যদি বাঁচিয়ে রাখে আপনি কিছুই করতে পারবেন না।
তিনি আরও বলেন, এই সরকারের পতন আসন্ন। আপনি দেশকে লুটেপুটে খেয়ে ফেলেছেন। দেশটাকে শূন্য করে দিয়েছেন। আজকের দেশের সব টাকা এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। আজকে বিশ্বের বিভিন্ন দেশে সরকারের এই দুর্নীতি টাকায় ছেয়ে গেছে যে দেশে যাবেন সেই দেশেই তাদের দুর্নীতির টাকা পাওয়া যাবে। সরকারের পতন হলে আপনারা দেখতে পারবেন এই সরকারের দুর্নীতির টাকা কিভাবে প্রকাশ হয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা জোর দাবি জানাচ্ছি আর না হলে সরকারের পতনের মধ্যে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিরআহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের যৌথ সঞ্চালনায় অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভ‚ঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভ‚ঁইয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারসহ- দপ্তর সম্পাদক মিলন ঢালী, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলে আহবায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ