কেন ক্ষেপলেন বলিউড স্টার ঋত্বিক!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বলিউড সুপার স্টার ঋত্বিক রোশানের প্রেমিকা সাবা আজাদের সাথে বয়সের পার্থক্য বেশি হওয়ায়, নেটিজেনটের কটাক্ষের শিকার তারা। সম্প্রতি একটি শোয়ে পারফর্ম করে আবারও কটাক্ষের শিকার হন সাবা। তাতেই মেজাজ বেজায় ক্ষেপেছেন অভিনেতা ঋত্বিক।
মুম্বাইতে একটি ফ্যাশন শোয়ে গান গেয়েছেন সাবা। গান করার সময় র্যাম্পে হঠাৎ করেই নাচ শুরু করেন। বিষয়টি অপ্রাসঙ্গিক মনে হয়েছে অনেকের কাছেই। কেউ কেউ আবার সাবার মানসিক ডাক্তার দেখানো উচিত বলে মন্তব্য করেছেন। কেউ তাদের পোস্টে মনোবিদের কন্টাক্ট নম্বরও দিয়েছেন। এসব কারণেই প্রেমিকা সাবার জন্য মাঠে নেমেছেন ঋত্বিক।
অভিনেতা ঋত্বিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই রাতারাতি প্রচারের আলোয় আসেন সাবা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি ঋত্বিকের প্রেমিকা একজন গায়িকাও। সাবার গানের বেশ প্রশংসা করেন ঋত্বিক।
ওই শোতে সাবার র্যাম্পওয়াক দেখে পোস্টে বলিউডেরই কয়েকজন কলিগ ও টেকনিশিয়ান হাসির রিয়েক্ট দিয়েছেন। তাতেই চটেছেন ঋত্বিক। তিনি বলেন, আমরা নিজেদের ঘরের সম্মান যদি নিজেরাই না করতে পারি, তাহলে অন্যরা কী করবে আর শিখবে।
জনতার আওয়াজ/আ আ