যুক্তরাজ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বুধবার (১৮ অক্টোবর) বিএনপি অবরোধের ঘোষণা দিয়েছে দাবি করে তাদের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখ আমরাও এই বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান এলাকা, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আমরা জমায়েত হব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের বলি, ১৮ তারিখে আরও বেশি করে আসতে হবে।’

বুধবারের কর্মসূচির জন্য বিএনপি আগে থেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ঢাকা শহরে লোক জমায়েত, অবরোধ করবে। সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।’

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের কেন্দ্রীয় ও নগর নেতারা।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী প্রচার দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে দোয়া মহফিল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) ইস্ট লন্ডনের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং যুক্তরাজ্য প্রচারদলের আহব্বায়ক আজিজুস সামাদ।

সভা পরিচালনা করেন প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্য প্রচার দলের সদস্য সচিব অধ্যাপক শফিকুল হক ও যুগ্ন আহব্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম মাহিদুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

সভায় বিশেষ অতিথি হিসেবে রাখেন বাংলাদশ থেকে আগত অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা সংসদের সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা মোবারক হোসেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট কাউন্সিলের কাউন্সিলার অহিদ আহমদ, যুক্তরাজ্য জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী বার মুক্তিযোদ্ধা ফেরদৌস রহমান, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আফজাল হোসেন, মিসবাহ উদ্দিন, জালাল আহমদ, ডা. মইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম জীবন, নিউপোট যুবদল সভাপতি শামসুল ইসলাম বদরুল, মানবাধিকার কর্মী মেহজাবিন ওয়াহেদ, মোং ইনাম উদ্দীন, মশিউর রহমান, মাহবুব ইসলাম, আলাউদ্দীন হোসেন, আলী আহমদ, সফি উদ্দীন আলমগীর, সাইফ উদ্দীন, তাজ উদ্দীন আকমল, শহিদুল হাসান, মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা সুমন শিকদার, বাকী বিল্লাহ, লোকমান হোসেন, সেন্ট্রাল লন্ডন যুবদল সভাপতি হাসান আহমদ, লন্ডন মহানগর যুবদল সভাপতি নুনু মিয়া, উজ্জল আহমদ, ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, নিউপোট যুবদলের সিনিয়র সহ সভাপতি আং রকিব, প্রচারদলের যুগ্ম আহব্বায়ক শামীম আরা চৌধুরী, বদরুল ইসলাম, রাসেল আহমদ,আফতাব উদ্দিন আলী প্রমুখ।

আলোচকগন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত চলমান ১ দফা দাবিকে গণআন্দোলনের মাধ্যমে, এই অক্টাবরেরই সফল করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশের নির্বাসিত গণতন্ত্রকে পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ