খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর মৎস্য ভবনের বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বার কাউন্সিলের সামনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে নারী আইনজীবীরা এ সমাবেশ করছেন। সমাবেশে বক্তারা বলেন, আমাদের আজ কোর্টে থাকার কথা ছিল। কিন্তু তা না করে আমরা নারী আইনজীবীরা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে সমাবেশ করছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দেশে আর তার চিকিৎসা সম্ভব না। এরপরেও তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার যদি কিছু হয়, এজন্য অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ