বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’কে রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

একইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

উক্ত আটকের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ