দুলুসহ ১২ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড আবেদন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুলুসহ ১২ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সাবেক ভূমি উপমন্ত্রী দুলু নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১২ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রাজধানীর বাড্ডা থানার নাশকতার মামলায় তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। এসময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন দুলু সকল মামলা থেকে জামিনে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ