ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে বিধ্বস্ত হয় পাকিস্তান। হয়তো বিশ্বকাপের ম্যাচে সেই হিসাব মেটানোর ছক কষছিল ‘গ্রিন ক্যাপ’রা। তবে বৈশ্বিক আসরের রাউন্ড রবিন লীগ পর্বেও রোহিত শর্মাদের কাছে পাত্তা পায়নি বাবর আজমরা। ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। নিশ্চিতভাবেই সকল পাকিস্তানি সাপোর্টাররা এই ম্যাচে টাইগারদের সমর্থনেই থাকবেন। পাকিস্তানের এক অভিনেত্রী তো ঘোষণাই দিয়ে দিলেন, এই ম্যাচে ভারতকে হারাতে পারলে সাকিব আল হাসানদের সঙ্গে ‘ডিনার ডেট’-এ যাবেন তিনি।
পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী সেহর শিনওয়ারি। অভিনয়ের সঙ্গে ক্রিকেটও ভালোবাসেন তিনি।

নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে পোস্ট দিয়ে থাকেন তিনি। এবার বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে লিখেন, ‘ইনশাআল্লাহ পরের ম্যাচে ভারতকে হারিয়ে আমাদের হয়ে প্রতিশোধ নেবে আমার বাঙালি বন্ধুরা। যদি তারা ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় গিয়ে তাদের সঙ্গে মাছ দিয়ে ডিনার ডেট করব।’
সেহর শিনওয়ারি লিখেন, ‘বাংলাদেশ কিন্তু ভারতকে হারাতে চলেছে। আমার পোস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ