খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পোস্টার লাগালেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পোস্টার লাগালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে নিজ হাতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকায় তিনি এই সকল পোস্টার লাগান।

লাগানো পোস্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত লেখা আছে ‘মাদার অফ ডেমোক্রেসি’।

দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হয়েছে। সেখানে লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বলিত ছবিতে লেখা ‘টেইক ব্যাক বাংলাদেশ’, ‘আমার ভোট আমি দিব’, ‘মাদার অফ ডেমোক্রেসি’, বিএনপির প্রতীক সম্বলিত লেখা ‘টেইক ব্যাক বাংলাদেশ’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ