ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।

রবিবার রাত সোয়া এগারটার সময় তার খিলগাওস্থ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু। তিনি জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরআগে গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তারকে কোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ