জামিন পেলেও বিএনপি নেতা রবির মুক্তি মিলছে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিন পেলেও বিএনপি নেতা রবির মুক্তি মিলছে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৩:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

একের পর এক মামলায় জামিন পেলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তি মিলছে না। প্রতিবারই তাঁকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাজীবন দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিযোগ আইনজীবী ও পরিবারের।

তারা বলছেন, রবিকে পুরোনো মামলায় গ্রেপ্তার না দেখাতে উচ্চ আদালতের ‘নো অ্যারেস্ট নো হ্যারেজ’ অর্ডার থাকার পরও প্রতিকার মিলছে না। সর্বশেষ সোমবার আবারও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

জানা গেছে, গত মে মাসে ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রবিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ওই মামলায় ১৯ জুন উচ্চ আদালতে জামিন পেলে তাঁকে ধানমন্ডি থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৪ জুলাই আবারও উচ্চ আদালত থেকে জামিন পান। এবারও তাকে শাহবাগ ও পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে শাহবাগ থানার মামলায় ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর জজ আদালত থেকে এবং ১০ অক্টোবর পল্টন থানার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান রবি। এর আগে ১ অক্টোবর উচ্চ আদালত থেকে ‘নো অ্যারেস্ট নো হ্যারেজ’ অর্ডার নেন তাঁর আইনজীবীরা। কিন্তু সোমবার কলাবাগান থানার একটি মামলায় তাঁকে আবারও শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রবির ছোট ভাই শেখ নাঈম উল আলম জানান, তাঁর ভাই অসুস্থ। হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। তাঁর আইনজীবী আবদুল হাই মামুন জানান, একের পর এক মামলা না দিয়ে একসঙ্গে মামলা দিলে তারা আইনি যুদ্ধ করতেন। এতে তাদের হয়রানি কম হতো। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনার পরও নিম্ন আদালতে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ