আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্ত বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আন্ত: বিভাগীয় মোটর সাইকেল চোরচক্রের প্রধান মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩ টি চোরাই মোটর সাইকেল। সেই সাথে গ্রেফতার করা হয় তার আরও দুই সহযোগী। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি চুরির মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ