আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার পর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পুরোনো একটি মামলায় তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাহাজতে রাখা হয়েছে। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ