ইশরাকের ছোট ভাইসহ ৬ জন রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাকের ছোট ভাইসহ ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাকে না পেয়ে তার ছোট ভাই এবং গাড়িচালককে ডিবি ধরে নিয়ে যায়।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অভিযান চালায় ডিবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ