ডিবির দেওয়া খাবার খেলেন না মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিবির দেওয়া খাবার খেলেন না মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়। তাকে সেখানে ডিবি কর্মকর্তারা দুপুরের খাবার দেন। তবে তিনি পুলিশের দেওয়া খাবার খাননি। বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন মির্জা ফখরুল। ডিবি ও পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, দুপুরে বিএনপি মহাসচিবকে নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হয়েছিল। তবে তিনি বাইরের খাবার খান না বলে জানান। এরপর তার পরিবারে খবর দিয়ে খাবার আনা হয়। তবে ডিবি কার্যালয়ে তিনি একাধিকবার চা পান করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ফখরুলের দুই গৃহকর্মী বাসা থেকে খাবার নিয়ে আসেন। পরে তিনি সেই খাবার খান।

এর আগে গত ২৯ জুলাই ডিবি কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নেওয়া হয়। তাকে সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদ সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করান। সেই সময়ের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। এরপরও বিভিন্ন সময়েই নানা আইনি সেবা নিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিবিপ্রধানের অফিসে খাবার খাওয়ার ছবি ভাইরাল হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ