অবরোধ সফলে বনানীতে যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফলে বনানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী যুবদল।

দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বনানী বাসস্ট্যান্ড থেকে মহাখালী আমতলী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।

যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে মিছিলে সংগঠনের সহসভাপতি রুহুল আমিন আকিল, সদস্য মিজানুর রহমান রাজ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে একদফা দাবিতে গত রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ