শ্রাবণের নেতৃত্বে খিলক্ষেতে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রাবণের নেতৃত্বে খিলক্ষেতে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে খীলক্ষেত থানার পাশে (এরায়পোর্ট মেইনরোডে) টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করা হয়।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মুতাছিম বিল্লাহ্, ঝলক মিয়া, আলমগীর কবির, মেহেরাব মাহি, সুরুজ মণ্ডল, আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ, খায়রুল ইসলাম সুজন, লিটন খান, আরিফুল ইসলাম, খোরশেদ লোকমান, কৃষিবিদ সোহরাব সুজন, মৌসুমি মৌ, সহসাধারণ সম্পাদক মিঠুন, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল, মাহফুজ, পিংকন, অর্থ সম্পাদক রিয়াজ, ক্রীড়া সম্পাদক মামুন, প্রশিক্ষণ সম্পাদক বাপ্পি, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ, সহ-প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সদস্য রাজু আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ