সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের মেঘনায় নৌপথ অবরোধ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের মেঘনায় নৌপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষদিকে অবরোধের সমর্থনে একদফা দাবিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে নৌপথ অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সোনারগাঁয়ের মেঘনা নদীর বৈদ্দ্যেরবাজার, আনন্দবাজার, নুনেরটেক এরিয়ার সোনারগাঁও উপজেলা বিএনপি, শ্রমিক দল,জাসাস, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ নৌপথ অবরোধ করে কর্মসূচি পালন করেন।
এসময়ে তারা মেঘনা নদীর নৌপথ অবরোধ করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন ¯েøাগান দেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত-বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে তিনদিনের এই অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ