রাজধানীর মালিবাগ-শাহজাহানপুরে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
একদফা দাবিতে বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিনে রাজধানীর শাহজাহানপুর-শহীদবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে শাহজাহানপুর থানা শাখার যুবদল নেতাকর্মীরা। মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে শাজাহানপুর শহীদবাগ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্বে ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল দক্ষিণের সদস্য অভি, আজাদ চৌধুরী নাহিদ, মোহাম্মদ আওলাদ হোসেন, মো. মনসুর আলমসহ পল্টন, মতিঝিল থানার নেতাকর্মীরা।
প্রসঙ্গত, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুলসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১-২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।
জনতার আওয়াজ/আ আ