বিএনপির মিডিয়া সেলের প্রধান স্বপন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মিডিয়া সেলের প্রধান স্বপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের আরেক সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।

জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ