ভারতের মানুষরা চাইলেও বাংলাদেশের মানুষরা চায় না এগিয়ে যাক: লুবাবা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের মানুষরা চাইলেও বাংলাদেশের মানুষরা চায় না এগিয়ে যাক: লুবাবা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। এতে মানসিকভাবে বেশ বিপর্যস্ত সে। বিষয়টি নিয়ে শঙ্কিত তার পরিবার। এরকম চলতে থাকলে লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছিলেন তারা। এবার মিডিয়া থেকে সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিল লুবাবা।

মিডিয়া থেকে সরে যাওয়া ঠিক হবে না উল্লেখ করে এক ভিডিও সাক্ষাৎকারে লুবাবা বলে, ‘আমি চিন্তা করে দেখলাম, এমনটা ঠিক হবে না। ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক। কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না। ঘুড়ি যদি নিচে টান দেওয়া হয় তাহলে সেটি কিন্তু ওপরে চলে যায়, নিচে নামে না। আপনাকে সেই ঘুড়িটাই হতে হবে।’

লুবাবার ভাষায়, ‘‘একটা ছোট্ট কথা যে এভাবে ছড়িয়ে যাবে, তা আমি ভাবিনি। এই ছোট্ট জিনিস নিয়ে এত ট্রল করা হচ্ছে—এটা লজ্জার ও অবাক করার বিষয়। স্কুলে বা বাইরে গেলেই শুনতে হচ্ছে ‘কেন্দে দিয়েছি’। এটা শুনে কষ্ট লাগে। ছোট্ট একটা ভুলের জন্য যে মানুষ এভাবে টিজ করবে ভাবিনি।’’

এই শিশু সেলিব্রেটির কথায় ‘আমাকে সবাই বলে, আমি পাকনা পাকনা কথা বলি। আবার বলে আমি ঠিকভাবে কথা বলতে পারি না। আমি কোন দিকে যাব। আমি যে ভুলটা করেছি, এটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে তা ভাবিনি। সবাই যখন টিজ করে তখন তো একটু কষ্ট লাগবেই।’

এর আগে লুবাবার মা জাহিদা ইসলাম সংবাদমাধ্যমকে বলেছিল, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ