অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অবরোধের সমর্থনে রাজধানীর বিজয় নগরে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিজয় নগর পানির ট্যাংকি থেকে মিছিল বের করেন তারা।

মিছিলটি বিজয় নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড় হয়ে আবার বিজয় নগরে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ আরও অনেকে।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির বলেন, আজকে আওয়ামী লীগ বাকশালে পরিণত হয়েছে। তারা দেশের ও দেশের মানুষের ভালো চায় না। আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ