রাজধানীর নিকুঞ্জে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নিকুঞ্জে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে আজ রোববার (৫ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে শ্লোগান দিতে থাকেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ঝলক মিয়া, মু‘তাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মন্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ, খাইরুল আলম সুজন, খোরশেদ আলম লোকমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ আল কাওসার, নুরুল্লাহ শেখ, মো নান্নু, মো. আজহার, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, তানভির আল হাদি, গোলাম মোস্তফা, সম্পাদক ও সহসম্পাদক ওমর ফারুক মামুন, আরিফ হোাসেন, রিয়াজ হোসেন, রিয়াজুল বাপ্পি, সাজিদ হাসান, সদস্য খলিলুর রহমান সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাসিরউদ্দিন শাওন (যুগ্ম সম্পাদক), ইমাম আল নাসের মিশুক (প্রচার সম্পাদক), সাইফ খান (সিনিয়র সহসভাপতি, বিজয় একাত্তর হল) সহ শতাধিক নেতাকর্মী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ