অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আন্দোলনে ধারাবাহিকতায় ৪র্থ দফার অবরোধের প্রথমদিন রবিবার (১২ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

এ সময় এলডিপির ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কোনো কিছুতেই সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না। এবারের আন্দোলনে জনগণের বিজয় হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ