অবরোধের সমর্থনে ফকিরাপুলে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে ফকিরাপুলে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

 


স্টাফ করেসপন্ডেন্ট

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২২ ও ২৩ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ফকিরাপুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল।।

মিছিলটি কিছুদুর যাওয়ার পর পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন,
বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম।
পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি, আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), তানভীর বারী হামীম।
হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্রদলের সহ-সভাপতি কাউসার আহমেদ আশিক।
মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার প্রমূখ।

উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মো : সজীব রায়হান।

উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ-সাংগঠনিক সাইদুর রহমান, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য রাকিব রায়হান।

উপস্থি ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবদুল হামিদ, আঁখি হল তিতুমীর কলেজ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম, সাবেক প্রচার সম্পাদক সাখিদার মোঃ জহুরুল ইসলাম ছনি, যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম, আরিফ হোসাইন।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান চন্দন, ছাত্রনেতা ইমরান মিয়া।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব।

শাহবাগ থানা ছাত্রদল নেতা মোঃ শামীম আহমেদ ও দিপ্ত কর শান্ত।

উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, হাতিরঝিল থানা ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইসমাইল।

উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন সহ শতাধিক নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ