প্রধান বিচারপতির কাছে স্মারক দিতে গিয়ে পুলিশি বাধায় রাজবন্দির স্বজনরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান বিচারপতির কাছে স্মারক দিতে গিয়ে পুলিশি বাধায় রাজবন্দির স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গায়েবি মামলায় কারাবন্দি বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মুক্তির দাবিতে তাদের স্বজনরা প্রধান বিচারপতির কাছে স্মারক লিপি দিতে গেলে পুলিশি বাধার মুখোমুখি হতে হয় তাদের। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কারাবন্দির স্বজনরা হাইকোর্টে দিকে যেতে ধরলে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়।

এরপর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে জানান, পুলিশ বাধা দেওয়ায় প্রধান বিচারপতির কাছে আমরা ৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারক লিপি নিয়ে যাব।

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইতোমধ্যেই স্মারক লিপি নিয়ে প্রতিনিধি দল প্রধান বিচারপতির কাছে গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ