আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে ৫ জুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে ৫ জুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

 

আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে ৫ জুন আগামী রোববার (৫ জুন)। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার (২ জুন) দিনভর বৈঠক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তারা। এতে আবাসিকে গ্যাসের দাম যতটুকু বৃদ্ধির কথা তার চেয়ে কিছুটা কম বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের উদ্দেশ্য আগামী সপ্তাহের শুরুতেই গ্যাসের দাম ঘোষণা করা।

সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই রোববারেই কাজ শেষ করতে। তবে কোনও কারণে শেষ না হলে সোমবারে ঘোষণা আসতে পারে।

দাম বাড়ানোর বিষয়টা তাড়াহুড়ো কেন জানতে চাইলে ওই কমিশনের সদস্য বলেন, সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে হয়। আমরা সেই সময়ের খুব কাছাকাছি জায়গায় রয়েছি।

কমিশন সূত্র জানায়, এজন্য বৃহস্পতিবার সারা দিন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন। আজ শুক্রবার (৩ জুন) ও শনিবারও কাজ চলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ