বিএনপি নেতা হাবিব উন নবীর বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা হাবিব উন নবীর বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় তার এক আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেলের বাসায় এ তল্লাশি চালানো হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন। সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের এক আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন তাকে আটকায়। পরে তানভীরকে নিয়েই ১৫–২০ জন ব্যক্তি সোহেলের বাসায় যায়। ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেয়। তবে তারা সাদা পোশাকে ছিল। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দু’টি কক্ষে তল্লাশি চালায়। পরে তানভীরকে সাথে নিয়ে যায়।

আরো জানা যায়, তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানতে পারেনি। কারা তাকে ধরে নিয়ে গেল সে বিষয়েও তারা নিশ্চিত নন।

বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ